1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় টাইফয়েড টিকাদন ক্যাম্পেইনের প্রেস ব্রিফিং - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

পত্নীতলায় টাইফয়েড টিকাদন ক্যাম্পেইনের প্রেস ব্রিফিং

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মাসুদ রানা, পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় শুরু হচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে মাসব্যাপী চলা এ কর্মসূচিতে উপজেলার প্রায় ৫৮ হাজার ৫শ ৯৭ জন শিশুকে বিনামূল্য টাইফয়েড টিকা দেওয়া হবে। শনিবার (১১ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে টিকাদান ক্যাম্পেইন বিষয়ে জনসচেতনতায় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.এসএম খালিদ সাইফুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা.দেবাশীষ রায়, মেডিকেল অফিসার ডা নাহিদ, স্বাস্থ্য পরিদর্শক মো.আনিছুর রহমান, এমটি ইপিআই সানোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উজেলার সিনিয়র সাংবাদিক নজিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ফরহাদ হোসেনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ প্রমূখ।

প্রেস ব্রিফিংয়ে টিকা সম্পর্কে সঠিক তথ্য প্রচারে ভূমিকা রাখতে এবং যেকোনো গুজব বা অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় টাইফয়েডের ভয়াবহতা তুলে ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বলেন “টাইফয়েড দূষিত খাবার ও পানির মাধ্যমে এ রোগ ছড়ায়। প্রথমে জ্বর শুরু হয় পরে হাতপা ব্যাথা আস্তে আস্তে যকৃত্ব প্লিহা বড় হয় আলসার হয় নারি ফুটো হয়ে যায় এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে ।

সরকার বিনামূল্যে এই টিকা দিচ্ছে, বাহিরে অনেক দাম, এক ডোজই যথেষ্ট। সকল অভিভাবকদের অনুরোধ করবো আপনাদের বাচ্চাদের এই টিকা প্রদান করবেন। এ মাসে ১০ দিন স্কুল পর্যায়ে টিকাদান হবে পরবর্তী মাসে টিকাদান কন্দ্রে চালু থাকবে এ কর্মসূচী এই টিকার আওতায় প্রাথমিক,মাধ্যমিক,কিন্ডারগার্টেন,মাদ্রাসা, এতিমখানাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এ টিকা পাবে।

৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু ও কিশোররএ টিকার আওতায় আনা হবে।টিকা পাওয়ার জন্য সরকারি নির্দিষ্ট ওয়েবসাইডে গিয়ে শিশুর নিবন্ধন করতে হবে। যারা নিবন্ধন করতে পারবেন না তারাও বাদ যাবে না।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট