1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

আলোচনা সভা,র‍্যালি ও চিত্রাংকন প্রতিযোগীতার মধ্য দিয়ে রাজশাহীতে বিশ্ব ডাক দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীরঃ রাজশাহীতে বিশ্ব ডাক দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরীর লক্ষিপুরে অবস্থিত ডাক বিভাগের আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম। অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ জিয়াউর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ডাক জীবন বীমার রিজিওনাল ম্যানেজার খন্দকার মাহবুব হোসেন, রাজশাহী জিপিও সিনিয়র পোস্টমাস্টার মাহফুজুর রহমান, ডিপিএমজি রাকিব বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন- ডাকপিয়ন, ডাকঘর ও চিঠির যুগ একসময় মানুষের আবেগ ও যোগাযোগের প্রতীক ছিল। সেই সময় মানুষ দিন গুনে অপেক্ষা করত প্রিয় জনের চিঠির পাতায় লেখা অভিব্যক্তি। এখন যদিও প্রযুক্তির উন্নয়নে যোগাযোগের ধরন পাল্টে গেছে, তবুও সরকার ও ব্যক্তিগত কাজে এই ডাক বিভাগের গুরুত্ব এখনো কমেনি। সরকার সরকারি ডাক বিভাগকে সময়োপযোগী করতে নানা পদক্ষেপ নিয়েছে।

বক্তারা আরো বলেন, “চিঠিপত্রের আদান প্রদান কমে গেলেও ডাক বিভাগের সেবা থেমে নেই। ই-কমার্সের জন্য ডাকঘর এখন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশের প্রতিটি এলাকায় ডাকঘরের অবকাঠামো ও জনবল আছে, যা গ্রামীণ ও দুর্গম অঞ্চলে পণ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” হিমায়িত খাদ্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্য পর্যন্ত ডাক বিভাগের মাধ্যমে সহজে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এর আগে সকালে সাড়ে ৭টায় নগরীর ‘জনগণের জন্য ডাক, স্থানীয় পরিসেবা, বৈশ্বিক পরিসর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষিপুরে অবস্থিত ডাক বিভাগের আঞ্চলিক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডাক বিভাগ কার্যালয়ে এসে শেষ হয়।

এতে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ডাক জীবন বীমা প্রতিনিধিসহ ই-কমার্স ও ডাক সেবার সঙ্গে সংশ্লিষ্ট অনেকে অংশ নেন। দিবসটি উপলক্ষে পোস্টাল কমপ্লেক্স নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট