1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

ভোলাহাটে ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস’২৫ পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ এম. এস. আই শরীফ, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বে-সরকারী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক-এর আয়োজনে প্রবীণ জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন কর্মসূচির আওতায় “স্থানীয় বৈশ্বিক পদক্ষেপে বয়স্ক ব্যক্তিবর্গ; আমাদের আকাঙ্খা আমাদের মঙ্গল এবং আমাদের অধিকার” প্রতিপাদ্য বিষয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা (৭ অক্টোবর ২০২৫) মঙ্গলবার ভার্ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুনের নেতৃত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, ভার্কের ঋণ কর্মসূচীর সহকারী পরিচালক মোঃ আরিফুজ্জামান, প্রবীণ ব্যক্তিত্ব মোঃ তোফোজ্জল হোসেন।

Open photo

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম  ও মোঃ গোলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির, মোঃ হায়দার আলী রুমানসহ অন্যান্য সুধীজনেরা। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার প্রবীণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

Open photo

এর আগে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাজেরা খাতুন। তিনি ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর মাধ্যমে প্রবীণ ও জনমানুষের চিকিৎসা, জনস্বাস্থ্য, বৃক্ষরোপণ, খেলাধূলা ও ঋণ সহায়তাসহ বিভিন্ন সেবাধর্মী প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন। অন্য বক্তাগণ, পরিবার-সমাজ ও জাতীয়ভাবে প্রবীণ ব্যক্তিদের গুরুত্ব, প্রভাব, জ্ঞান ও নির্দেশনার ক্ষেত্রে অতীব প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট