1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

নওগাঁয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের পরামর্শ কর্মশালা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নওগাঁ প্রতিনিধি: “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের মিডিয়া পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় নওগাঁ সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা  ফায়জুল হক। সভাপতিত্ব করেন নওগাঁর সিভিল সার্জন ডা. মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ডেপুটি সিভিল সার্জন মনির আলী আকন্দ, জেলা তথ্য অফিসের উপ পরিচালক আবু সাহালে মোহাম্মদ মাসুদুল ইসলাম, ডাব্লিউ এইচ এর প্রতিনিধি ডাঃ লুৎফর রহমান।

আয়োজনে ছিল জেলা তথ্য অফিস, নওগাঁ এবং সহযোগিতায় সিভিল সার্জন অফিস, নওগাঁ। কর্মশালায় টাইফয়েড প্রতিরোধে দলবদ্ধভাবে টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে টিকাদান ক্যাম্পেইন বিষয়ে জনসচেতনতা বাড়ানোর কৌশল নিয়েও আলোচনা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট