1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিশ্ব শিক্ষক দিবসে চাঁপাইনবাবগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে ৫ দফা বাস্তবায়নের দাবি - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

বিশ্ব শিক্ষক দিবসে চাঁপাইনবাবগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে ৫ দফা বাস্তবায়নের দাবি

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহাঃহারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বিশ্ব শিক্ষক দিবসে চাঁপাইনবাবগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে ৫ দফা বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। রোববার বিকেল সাড়ে ৩টায় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়নসহ ৫ দফা দাবী উত্থাপন করেন। লিখিত বক্তব্যে বাসমাসিস রাজশাহী অঞ্চলের কোষাধ্যক্ষ ও হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দীন স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধমিক সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ স্তরীয় পদ সোপন, অনতিবিলম্বে আঞ্চলিক উপ-পরিচালকের প্রশাসনিক  ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ এবং মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের মঞ্জুরিকৃত আদেশ প্রদানের দাবী জানান।

বাসমাসিস রাজশাহী অঞ্চলের সভাপতি এজেডএম শামিউল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা এবং এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক লিনস হাঁসদা, বাসমাসিস জেলা সভাপতি শফিউল আযম, নাচোল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট