1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত, শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত, শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ আব্দুল বাতেনঃ “শিক্ষকদের ক্ষমতায়ন: স্থিতি স্থাপকতা জোরদার করা, স্থায়ীত্ব গড়ে তোলা” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিবগঞ্জে আজপাঁচই অক্টোবর রবিবার সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। উপজেলা প্রশাসন ও শিক্ষকবৃন্দ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে এক র‍্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) [মোহাম্মদ আজাহার আলী  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান।ও মাধ্যমিক শিক্ষা অফিসারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক সেই মেরুদণ্ডের স্থপতি। শিক্ষকদের মর্যাদা ও ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সময়ের দাবি। আলোচনা শেষে শিক্ষক সমাজের পক্ষ থেকে সরকারের প্রতি বিভিন্ন দাবিদাওয়াও তুলে ধরা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট