1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃষ্টিতেও বিএনপি'র ৩১ দফা লিফলেট বিতরণ করলেন: ইঞ্জিঃ মাসুদ   - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বৃষ্টিতেও বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ করলেন: ইঞ্জিঃ মাসুদ  

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেনীচক, বেলাল বাজার, সুকুবাড়ী চৌডালা, চৌডালা পুরাতন বাজার, মাদ্রাসা মোড়সহ বিভিন্ন বাজারে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে থেকে রাত পর্যন্ত বৃষ্টি উপেক্ষা  করে এ কর্মসূচি পরিচালিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১”দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুরো কার্যক্রমটি পরিচালিত হয় চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোস্তাপুর,ভোলাহাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা, আহসানুল হক হলের সাবেক ভিপি (বুয়েট) ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ এর দিকনির্দেশনায়।

ইঞ্জিনিয়ার মাসুদ জানান, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে বড় ধরনের ভূমিকা রাখবে। এজন্য সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এ সময় চৌডলার একটি বিএনপির অফিসে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত সময়ের মধ্যে নিশ্চিতকরণ ও ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে স্থানীয় বিএনপির নেতা  কর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট