1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা 

এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত মাদ্রাসা শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মিজানুর রহমা ঃ বেসরকারি মাদ্রাসায় কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম এগিয়ে নিতে প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এজন্য আগামী ১৬ অক্টোবরের মধ্যে এমইএমআইএস সফটওয়্যারের মাধ্যমে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অধিদপ্তরের অডিট ও আইন শাখা থেকে সোমবার (২৯ সেপ্টেম্বর) জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের বদলি নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবে মাদ্রাসা পর্যায়ে শূন্য পদের হালনাগাদ তথ্য প্রয়োজন। এজন্য সংশ্লিষ্ট সভাপতি, অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ী প্রধান ও ভারপ্রাপ্ত প্রধানদের দ্রুত উদ্যোগ নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শূন্য পদের তথ্য অনলাইনে পাঠাতে হবে me.memis.gov.bd লিংকের মাধ্যমে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের জন্য আলাদা ব্যবহারবিধিও (ইউজার ম্যানুয়াল) সংযুক্ত করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট