1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের দাবীতে বিশাল মিশিল, পথসভা ও লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর আওতায় ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের দাবীতে গণসংযোগ, বিশাল মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্নস্থানে অনুষ্ঠিত হয়।

সাবেক এমপি ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২, কেন্দ্রীয় বিএনপির শিল্প এ বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে উপজেলার জামবাড়ীয়ার বড়গাছী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের নির্বাচনী গণসংযোগ করেন। পরে কৃঞ্চপুর শারদীয় দূর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেন।Open photo

তিনি বড়গাছীহাট, মান্নুমোড় ও ফতেপুরমোড়ে পথসভা ও গোহালবাড়ীর কালীতলায় পথসভা ও লিফলেটে বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম আমিন’র সার্বক্ষনিক সাথে ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভোলাহাট উপজেলা বিএনপির সহসভাপতি প্রফেসর মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।

অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, বিএনপি নেতা ঠিকাদার মোঃ আলাউদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, বিএনপি নেতা মোঃ সাদিকুল ইসলাম মেম্বার, যুবদলের সাবেক সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, সাবেক কোষাধ্যক্ষ মোঃ লাল দেওয়ান।Open photo

সাবেক এমপির ব্যক্তিগত সহকারী সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক কায়সার আহমেদ বিভিন্নস্থানে পথসভায় সঞ্চালনা করেন। এর আগে উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ একটি বিশাল মোটরসাইকেল রেলী নিয়ে উপজেলা প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা হতে বের হয়ে জামবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণ অনুষ্ঠানগুলি করেন।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট