1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে জামায়াতের বিক্ষোভ  সমাবেশ ও মিছিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে জামায়াতের বিক্ষোভ  সমাবেশ ও মিছিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর জামাতের উদ্যোগে জুলাই সনদের আইনী ভিত্তি ও  পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ  সমাবেশ ও মিছিল  অনুষ্ঠিত হয়েছে।   আজ শুক্রবার সকাল ১০টায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বর এসে উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের (নাচোল- গোমস্তাপুর-ভোলাহাট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জেলা নায়েবে আমীর ডা. মিজানুর রহমান।

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ইয়াহ্ইয়া খালেদ, মাওলানা মোবারক হোসেন, পৌর আমীর মনিরুল ইসলাম ও সেক্রেটারি খলিলুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড.মিজানুর রহমান বলেন, ২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের শেখ হাসিনা পালিয়ে গেছে। এরপর ছাত্র- জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। সেই জনগণের ৮০ ভাগ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে।  একটি দলের কেউ কেউ বলছেন, পিআর খাই না মাথায় দেই। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বলতে পারেনা। তাই পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন রায় পিআরের পক্ষে আছে, নাকি বিপক্ষে আছে, যাচাই করুন। তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানান।

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নাচোল উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ডাকবাংলো চত্বরের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান জনগণ পিআর যদি মানে, তাহলে আপনাদেরও মানতে হবে, আর রায় যদি পিআরের বিপক্ষে যায় তাহলে আমরা মেনে নেবো না। কিন্তু তারা তো গণভোটকে ভয় পাচ্ছে। পিআরের মধ্য দিয়ে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে যদি পেশীশক্তি ও কালো টাকামুক্ত কোয়ালিটিপূর্ণ পার্লামেন্ট হয়, সরকার গঠন হয়, তাহলে কোনো দলের পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই, তাই তারা পিআর ঠেকাতে চায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট