1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সাপের কামড় সচেতনতায় বিশেষ কর্মশালা ও তালগাছ রোপণ কর্মসূচি বাঘায় পদ্মার চরে আধিপত্য নিয়ে গোলাগুলি: গুলিবিদ্ধ যুবক রামেক হাসপাতালে ভর্তি শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের ক্রিয়া সামগ্রী ও চারা বিতরণ; এসিল্যান্ড হিসেবে সামিউর রহমানের যোগদান প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেনঃ চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে যৌথ অভিযানে উদ্ধার হয়েছে একটি বিদেশী পিস্তল, ছয় রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বিজিবি ও র‌্যাবের সমন্বিত টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের আওতাধীন আজমতপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত টহলদল সীমান্ত মেইন পিলার ১৮২ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে এগুলো জিডি করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় প্রায়ই অবৈধ অস্ত্র ও মাদকের আনাগোনা নিয়ে আতঙ্কে থাকতে হয়। গ্রামের একাধিক ব্যক্তি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান তাদের কিছুটা স্বস্তি দিলেও নিয়মিত টহল জোরদার করা জরুরি।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দীর্ঘদিন ধরেই অস্ত্র ও মাদকের চোরাচালানের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সীমান্তজুড়ে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট