1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সাপের কামড় সচেতনতায় বিশেষ কর্মশালা ও তালগাছ রোপণ কর্মসূচি বাঘায় পদ্মার চরে আধিপত্য নিয়ে গোলাগুলি: গুলিবিদ্ধ যুবক রামেক হাসপাতালে ভর্তি শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের ক্রিয়া সামগ্রী ও চারা বিতরণ; এসিল্যান্ড হিসেবে সামিউর রহমানের যোগদান প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহীর বাঘায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এর আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)। সকাল ১১ টায় বাঘা পৌরসভার সামনে মানববন্ধন শেষে বাঘা পৌর সভার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন- অ্যাম্বাসেডর সুরুজ্জামান সুরুজ। দি হাঙ্গার প্রজেক্টের বাঘা উপজেলা সমন্বয়কারী উত্তম কুমারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী ও নওগা আঞ্চলিক সমন্বয়কারী (ফিল্ড কোঅর্ডিনেটর) রোকনুজ্জামান আহম্মেদ, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চাঁদ, বাঘা উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা প্রেস ক্লাব আহবায়ক আব্দুল লতিফ মিঞা, এনজিও প্রতিনিধি আবু বাক্কার, বিএনপির নেতা বাবুল ইসলাম, আমিরুল ইসলাম,মাসুদ করিম, জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী জেলা শাখার যুগ্ন আহ্বায়ক মাওলানা মুহাম্মদ সাজেদুর রহমান,ফারহানা দিল আফরোজ রুমি, সেলিনা আক্তার শাপলা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা পৌর শাখার সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা, আওয়ামীলীগ নেত্রী শরিফা বেগম, আওয়ামীলীগ নেতা মহাসিন আলী, জাতীয় পার্টির বাঘা পৌর শাখার সাধারণ সম্পাদক সুলতান আলী, ইমাম সাখাওয়াত হোসেন পলাশ।

বক্তারা বলেন, শান্তি শুধু সংঘাতের অনুপস্থিতি নয়; এটি প্রতিষ্ঠিত হয় ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে। তরুণ প্রজন্মই সমাজে শান্তির সংস্কৃতি গড়ে তুলতে পারে। এজন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সংঘাতের পরিবর্তে সংলাপ ও সহযোগিতার পথে এগিয়ে আসতে হবে।

উপস্থিত ছিলেন, চারঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আক্তারসহ সংশ্লিষ্ট সদস্যগণ। পরে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ণচঅএ) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট