1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
৩১ দফা বাস্তবায়নে পত্নীতলায় বিএনপি'র মতবিনিময় সভা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

৩১ দফা বাস্তবায়নে পত্নীতলায় বিএনপি’র মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) উপজেলার মাটিন্দর ইউনিয়ন বিএনপির আয়োজনে শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী।

মাটিন্দর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোজাফফর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন, সাবেক ভিপি আবু তাহের চৌধুরী মন্টু ধামইরহাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান ফেরদৌস হাসান, ধামইরহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম, আজমল হোসেন চৌধুরী শাহান, সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু, নজিপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমআর মোস্তফা, পত্নীতলা মহিলাদল নেত্রী মৌসুমি সুলতানা প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট