1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

পত্নীতলায় পল্লী চিকিৎসক এসোসিয়েশন  সম্মেলনে সভাপতি নাজিম সম্পাদক মামুনুর

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন পত্নীতলা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ডা. এস এম নাজিম উদ্দীন বাবু এবং সাধারণ সম্পাদক  ডা. মামুনুর রশীদ কে নির্বাচিত করে ৩১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

সোমবার  সন্ধ্যায়  নজিপুর সরদারপাড়া মোড়ে  বিএনপির দলীয় কার্যালয়ে  এস এম নাজিম উদ্দীন বাবু  এর সভাপতিত্বে এবং আবু সাইদ চপল এর সঞ্চালনায় সম্মেলনে  প্রধান অতিথির বক্তব্য রাখেন  বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খাঁন।

প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাজ্জাদ হোসেন। সম্মেলন উদ্বোধন করেন  নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি মোসা: সামিনা পারভীন পলি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি ও মান্দা উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, জেলা কমিটির সহ-সভাপতি মো: আব্দুস ছাত্তার, নওগাঁ সদর উপজেলা শাখার সভাপতি মো: আরিফ হোসেন বিপ্লব, নজিপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বায়জিদ রায়হান শাহিন এবং পত্নীতলা উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মরিম বেগম শেফা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট