1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গায় পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিস স্থাপনের সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো. শাহাদত হোসেন খোকন/ শাহরিন সুলতানা সুমা:বহু দেনদরবার ও বিভিন্ন প্ত্রিকায় লেখালেখির পর অবশেষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর বিদ্যুৎ বিভাগ সমন্বয় শাখা-৩ অনুধাবন করেছে যে জনগণের সুবিধার্তে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিস স্থাপন করা দরকার। এরই প্রেক্ষিতে মন্ত্রণালয় নলডাঙ্গায়   রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এরিয়া বিলিং অফিস স্থাপন ও জোনাল আফিসের নীতিগতভাবে উদ্বোধনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মন্ত্রণালয়ের স্মারক নং ২৭.০০.০০০০. ০০০. ০৫৩. ২৭.০০০১. ২৫. ২৫৪ তারিখ: ২১ আগষ্ট/২০২৫ইং  প্রেরিত এক পত্রে উল্লেখ করে যে, দৈনিক সবুজনগর প্ত্রিকার স্টাফ রিপোর্টার মো. শাহাদত হোসেন খোকন ও জেলা প্রতিনিধি মোছা: শাহরিন সুলতানা সুমা’র আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মো: কবির উদ্দিন হাওলাদার, সহকারী সচিব স্বাক্ষরিত চিঠির অনুলিপি সংশ্লিষ্ট মন্ত্রালয় ও কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

উক্ত সিদ্ধান্ত ও নির্দেশ অনুযায়ী পল্লী বিদ্যুৎ এর জোনাল অফিস স্থাপন ও উদ্বোধনের কাজ শিগগরীই শুরু হবে। এতে করে সাদুল্লাপুর ও নলডাঙ্গা এলাকার জনসাধারণের বড় ধরণের উপকার হলো। সে সাথে তাদের দীর্ঘ দিনের প্রত্যাশা ও পূরণ হলো। এজন্য এলাকাবাসি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়েছে এরকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট