1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার

গাইবান্ধার নলডাঙ্গা রেলষ্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের বিরতির দাবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো. শাহাদত হোসেন খোকন, স্টাফ রিপোর্টার/ শাহরিন সুলতানা সুমা: গাইবান্ধার নলডাঙ্গা রেলষ্টেশনে শুধু মাত্র রংপুর এক্সপ্রেস ট্রেনটি প্রারম্ভিক তারিখ থেকে যাত্রা বিরতি আছে। কিন্তু অতি পরিতাপের বিষয় আজ ও ট্রেনটি স্থায়ী বিরতিকরন হয়নি। অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলি বুড়িমারী এক্সপ্রেস ট্রেন, লালমনি এক্সপ্রেস ট্রেন, করতোয়া এক্সপ্রেস ট্রেন ও দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনগুলো বিরতির দাবি জানিয়েছে এলাকাবাসি ।

উত্তরবঙ্গের জেলাশহরগুলোতে চিকিৎসা শিক্ষা ব্যাবসা -বাণিজ্যা ও চাকুরীর জন্য যাওয়া খুবই দূরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসী বুড়িমারী এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস দোলনচাঁপা এক্সপ্রেস করতোয়া এক্সপ্রেস ট্রেনগুলো দাঁড়ালে নলডাঙ্গা সহ আশেপাশের এলাকাবাসী খুবই উপকৃত হবে।ট্রেনগুলো নলডাঙ্গা ষ্টেশনে দাঁড়ালে  আয় বাড়বে ও রাজস্ব বৃদ্ধি পাবে। নলডাঙ্গা ষ্টেশনে আন্তঃনগর ট্রেনগুলি যাত্রা বিরতি না দেওয়ায় এই অঞ্চলের ২০ টি ইউনিয়নের ছাত্র-ছাত্রীদের ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম রাজশাহী রংপুর দিনাজপুর বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ড এ যেতে অসুবিধার সৃষ্টি হচ্ছে।

নলডাঙ্গা থেকে প্রতিদিন দিনে- রাতে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার নিয়মিত ২৪ টি বাস চলাচল করে।  ঢাকা – রংপুর -রাজশাহী-দিনাজপুর থেকে বহুলোক এই নলডাঙ্গায় তুলসী লাহিড়ীর জমিদার বাড়ি ভ্রমন করতে আসে। নলডাঙ্গা বাসী রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই অঞ্চলের ট্রেন ভ্রমনে আগ্রহীরা টিকেট কাটতে আগ্রহী।

নলডাঙ্গায় অনেক স্কুল কলেজ ও মাদ্রাসা রয়েছে, এখানে মাজার ও গ্রোথ সেন্টার ও বিভিন্ন এনজিও এবং ব্যাংক রয়েছে। নলডাঙ্গায় ডিগ্রি এইচএসসি ও এস এসসি পরীক্ষা সেন্টার রয়েছে। এখানে ডিগ্রি কলেজ টি ১৯৬৭ সালে স্থাপিত। এখানে মহিলা কলেজ ও রয়েছে। এখানে ৫ হাজারের ও বেশি  দোকান পাট রয়েছে,  বিশ্ব খাদ্য গুদাম ,  ভূমি অফিস রয়েছে। এই সমস্ত সার্বিক দিকগুলো বিবেচনা করে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন, লালমনি এক্সপ্রেস ট্রেন, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন, করতোয়া এক্সপ্রেস ট্রেনগুলির যাত্রা বিরতির ব্যাবস্থা করলে,  সাধারণ জনগণ  রেলসেবা পাবে ।

নলডাঙ্গায় রেল ষ্টেশন আন্তঃনগর ট্রেন ষ্টপিজ দেয়ার জন্য  দৈনিক সবুজনগর পত্রিকার স্টাফ রিপোর্টার মো. শাহাদত হোসেন খোকন ও জেলা প্রতিনিধি  মোছাঃ শাহরিন সুলতানা সুমা এব্যাপারে  মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, মাননীয় জনপ্রশাসন উপদেষ্টা,  মাননীয় রেল উপদেষ্টা, বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ রংপুর, জেলা প্রশাসক গাইবান্ধা,   ডি আর এম লালমনিরহাট, জি এম রাজশাহী এর নিকট  লিখিত আবেদন করা হয়েছে নলডাঙ্গা এলাকাবাসী পক্ষে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট