1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ এর চির বিদায় - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ এর চির বিদায়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনা জেলার ভাগুড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ এর অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ মিয়া বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাতে ঢাকায় প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। ভাঙ্গুড়া সরকারি জামাল উদ্দিন ডিগ্রী কলেজ,পাবনাএর অধ্যক্ষ, প্রফেসর আব্দুল লতিফ মিয়া (১৪ তম বিসিএস শিক্ষা ক্যাডার )।

প্রফেসর আব্দুল লতিফ মিয়ার নামাজে জানাজা আজ বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরঃ ২.৩০ টার সময় আটলংকা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লীরা ও তার আত্মীয় স্বজনেরা উক্ত নামাজে জানাজা নামাজে ছিলেন। প্রফেসর আব্দুল লতিফ মিয়ার পৈত্রিক নিবাস ভবানীপুর,মুলগ্রাম, চাটমোহর, পাবনা। বিশিষ্ট রাজনীতিবীদ মরহুম সেকেন্দার আলীর ছোট ভাই প্রফেসর আব্দুল লতিফ মিয়া। প্রফেসর আব্দুল লতিফ মিয়া ১৪ তম বিসিএস (শিক্ষা ক্যাডার ) পাশ করে প্রভাষক হিসেবে সরকারী চাকুরীতে প্রবেশ করেন ও বিগত সরকারের আমলে হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ জাতীয় করন হলে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান ও দায়িত্ব পালন করে আসছিলেন সততা ন্যায়-নিষ্ঠার সাথে।

তিনি সজ্জন ও সদালাপী হিসেবে লোকের কাছে সমাদৃত ছিলেন। প্রফেসর আব্দুল লতিফ মিয়ার মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়ে বিবৃতি দিয়েছেন  প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ, আটলংকা, চাটমোহর,পাবনা’র অধ্যক্ষ, প্রফেসর মোঃ সদর উদ্দিন, বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক-গবেষক, পরিবেশ ও মানবাধিকার কর্মী, প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলা ও দায়রা আদালতের আইনজীবী এডভোকেট মোঃ রেজাউল করিম পলাশ, এডভোকেট সেলিম হোসাইন, এডভোকেট মোঃ আবুল বাশার রানা।

সকলেই মরহুম প্রফেসর আব্দুল লতিফ মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তোপ্ত পরিবারের সকল সদস্যদের, আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুম প্রফেসর আব্দুল লতিফ মিয়ার নামাজে জানাজা শেষে হেংলী বুধপাড়া-ভবানীপুর-ভেল্লাবাড়ীয়া কেন্দ্রীয় গোরস্তানে তার মৃতদেহ দাফন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট