1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

শিবগঞ্জে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন শাখা কৃষকদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৬সেপ্টেম্বর বিকেলে উজিরপুর ইউনিয়নের জিলানী মোড়, আলাউদ্দিন মোড়সহ বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম, উজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আনারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জাইদুল ইসলাম, উজিরপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জনাব তরিকুল ইসলাম মিনিস্টার মেম্বার, সাধারণ সম্পাদক  আলমগীর হোসেন, পাকা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক  আল মামুনসহ উজিরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, দেশের সার্বিক সংকট মোকাবিলায় তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন জরুরি। এ কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তারা মাঠে কাজ চালিয়ে যাবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট