1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রাকসু নির্বাচনে হল‌ সংসদে প্রার্থী সংকট,বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ৪২ জন

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় ৪২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মেয়েদের ৬টি হলে ৩৯ জন ও ছেলেদের ১টি হলে ৩ জন রয়েছেন। এ ছাড়া মেয়েদের ৪টি হলে ১টি করে পদে কেউ মনোনয়ন উত্তোলন না করায় পদগুলো ফাঁকা থাকছে।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান,বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিতদের মধ্যে মন্নুজান হলে ১ জন, বেগম রোকেয়া হলে ৯ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন, জুলাই-৩৬ হলে ৭ জন এবং ছেলেদের একটি বিজয়-২৪ হলে ৩ জন প্রার্থী রয়েছেন। বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ীদের মধ্যে নির্বাহী সদস্য পদে ১৩ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়া কার্যকরী সদস্য পদে ২৯ জন প্রার্থী বিভিন্ন পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী হয়েছেন।

অন্যদিকে বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে এবং রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে ১টি করে ৩টিসহ মোট ৪টি পদে কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেননি। ফলে, পদগুলো ফাঁকা থাকবে।

পদ ফাঁকা থাকার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘পদগুলোতে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ না করায় পদগুলো ফাঁকা রয়েছে। এগুলো শূন্য রেখেই নির্বাচন আয়োজন করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবার রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৩টি পদের বিপরীতে ২৪৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। অন্যদিকে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে পাঁচ পদের বিপরীতে ৫৮ জন ও হল সংসদে প্রতিটি হলে ১৫টি পদের বিপরীতে ১৭টি হলে ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। কেন্দ্রীয় সংসদে ২৪৮ প্রার্থীর মধ্যে সহসভাপতি ভিপি পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। এ ছাড়া ১৭টি আবাসিক হলে ভিপি পদে ৬১, জিএস পদে ৫৮ জন ও এজিএস পদে ৫৭ জন রয়েছেন। ‎এঁদের মধ্যে মেয়েদের ৬টি আবাসিক হলে ভিপি পদে ১৬ জন, জিএস পদেও ১৬ জন ও এজিএস পদে ১৫ জন প্রতিদ্ব›িদ্বতা করবেন।

উল্লেখ্য,তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট