1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসম্যহীন যুবকের আত্মহত্যা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসম্যহীন যুবকের আত্মহত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে আমগাছের ডালে গলায় ফাঁস দিয়ে রকি উদ্দিন নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রকি ওই গ্রামের মৃত টিটো উদ্দিনের ছেলে। রকি ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,রকি শনিবার দিবাগত রাতে তার নিজ এলাকার মারুফ নামে এক ব্যক্তির আমবাগানে গাছের ডালের সাথে লায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে বিভিন্ন সময়ে নিজের শরীরে নিজেই ক্ষত সৃষ্টি করত । স্থানীয়রা রকির লাশ আমবাগানে গাছের ডালের সাথে ঝুলতে  দেখতে পেয়ে উদ্ধার করে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় আত্মহত্যা করেছে। তবে পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়।

এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট