1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া বাজার থেকে ৯০০ গ্রাম গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে বারোঘরিয়া ইউনিয়নের মর্ডান মার্কেট কাদেরিয়া ফার্মেসির সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ ইব্রাহিম (২২)। তিনি শিবগঞ্জ উপজেলার তারাপুর মিস্ত্রিপাড়া গ্রামের মোঃ সায়েদ আলীর ছেলে।

্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ওই এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে। পরে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে মাদকদ্রব্যসহ ইব্রাহিমকে হাতেনাতে আটক করে।

্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব প্রতিষ্ঠার পর থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মাদক নির্মূলে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট