1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

রাজশাহীতে ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে নগরীর মেহেরচÐি এলাকায় অবস্থিত ফ্লাইওভারের রাস্তার নিচ থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ওই অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এলাকাবাসি জানান, গত দুইদিন আগে আনুমানিক ৬৫ বছর বয়সি অজ্ঞাত ওই বৃদ্ধা এই এলাকায় আসেন। তিনি অসুস্থ ও অপরিচ্ছন্ন ছিলেন। এলাকার নারীরা তাকে গোসল করিয়ে দেন। তাকে খাওয়ার ব্যবস্থাসহ ওষুধও কিনে দেয়া হয়।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, শুক্রবার সকাল নয়টার দিকে স্থানীয়রা মরদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। তবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগও (সিআইডি) আলামত সংগ্রহ করেছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেমের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

ওসি মেহেদী মাসুদ আরও জানান, ওই বৃদ্ধার পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। একারণে ময়নাতদন্তের পর মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাাতালের হিমঘরে রাখা হবে। পরিচয় ও ঠিকানা পাওয়া গেলে নিকটাত্মীয়দের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অন্যথায় মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমানে মফিদুলে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট