1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

রাজশাহীর পবা থেকে সংঘবদ্ধ মাদকচক্রের ৩ সদস্যকে ফেন্সিডিলসহ গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে আবারও সফল অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীর পবা থানাধীন ছোট আমগাছী এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদকচক্রের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) রাত ১২টা ৩০ মিনিটে র্যাব-৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় তারা গ্রেফতার করে – ১. মোঃ কুরাইস আহম্মেদ ওরফে মনি (৫০), পিতা-মৃত নিজাম উদ্দিন, সাং-ছোট আমগাছী, থানা-পবা। ২. মোঃ আকরাম হোসেন (৩৮), পিতা-আঃ রাজ্জাক, সাং-বড় ধাধাইস, থানা-বেলপুকুর। ৩. মোঃ নজরুল ইসলাম (৫৫), পিতা-মৃত হাবিববুর রহমান, সাং-কাপাশিয়া, থানা-কাটাখালী। অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল, নগদ ৭,৫০০ টাকা, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও ৬টি সিম কার্ড উদ্ধার করা হয়।Open photo

্যাব জানায়, আটক আসামিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা করে আসছিল। তারা সীমান্তবর্তী অঞ্চল থেকে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করত। ধৃতরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

্যাব-৫ জানায়, সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় মাদক ব্যবসায়ী ও চক্রের বিরুদ্ধে তাদের অভিযান আরো জোরদার করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট