1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই রুগী, জনমানব শূণ্য, দেখার কেউই নেই!  - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

ভোলাহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই রুগী, জনমানব শূণ্য, দেখার কেউই নেই! 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সোয়া লাখ মানুষের একমাত্র চিকিৎসা সেবার কেন্দ্রবিন্দু “ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স” এখন নিজেই রুগী! হাসপাতালটির ডাক্তার সঙ্কটের পাশাপাশি জনবল না থাকায় বিভিন্ন রুগীরা পড়েছে চরম বেকায়দায়! জরুরী ভিত্তিতে ডাক্তারসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ পদে লোকবল না দিলে স্বাস্থ্যসেবা চরম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সচেতনমহল ও এলাকাবাসী।

সরেজমিনে ঘুরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জানা গেছে, ভোলাহাট উপজেলার লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা দেয়ার একমাত্র প্রতিষ্ঠান “ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স”। প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ডাক্তার তো নেই, যারা কর্মরত আছেন, তাদের ৫ জন। বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেয়ার ডাক্তার ১৩ জন থাকার কথা ছিল। ডাক্তারগণ বেশীরভাগই অফিসে যোগদান করে বিভিন্নস্থানের ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে মাস শেষে বেতনভাতা যথারীতি তোলে থাকেন বলে প্রত্যক্ষ করা গেছে।

Open photo

জানা গেছে, ৫০ শয্যার হাসপাতালে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেয়ার জন্য ১৩ জন ডাক্তার থাকার কথা নিয়মানুযায়ী। সেখানে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত গোমস্তাপুর উপজেলায় কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আব্দুল হামিদ সপ্তাহে দু’দিন সোম ও বুধবার অফিস করেন। বাকী ডাক্তারদের মধ্যে আরএমও, চক্ষু, মেডিসিন, গাইনী, নাক-কান গলা, চর্ম ইত্যাদিসহ প্রায় ডাক্তার নেই বললেই চলে।

সরেজমিনে আরো জানা গেছে, চিকিৎসাসেবা নিতে আসা ষাটোর্ধ আব্দুস সামাদ জানান, আমি আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১টায় আমার ছেলে সামউল (৪২) কে বেলা ১১টায় মাঠে ধানের জমিতে বিষ দিতে গেলে হঠাৎ সাঁপে কামড় দেয়। আমি দ্রুতবেগে ভ্যানযোগে হাসপাতালে আনলে কর্তব্যরত জরুরী বিভাগের ডাক্তার ভ্যাকশিন নেই বলে রোগীকে রাজশাহী নিয়ে যেতে বলে। রোগীর অবস্থা বেগতিক ও মুখ দিয়ে রক্ত উঠতে থাকা অবস্থায় মাইক্রো ভাড়া করে রাজশাহী পাঠাই। এমনকি হাসপাতালে থাকা এ্যাম্বুলেন্সের কথা বললে তেলের অভাবে এ্যাম্বুলেন্স চলাচল বন্ধ আছে জানান।

সম্প্রতি গত ১৩ জুলাই ২০২৫ তারিখে আসরবাদ সাঁপে কাটা আরেকজন উপজেলার গোহালবাড়ীর কালীতলা বন্সিপুকুরপাড়া গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪৫) হাসপাতালে আসলে ভ্যাকশিন না থাকায় হাসপাতালে অপেক্ষমান থাকা অবস্থায় রুগী আব্দুর রশিদ অবশেষে মারা যাবার নজির রয়েছে বলে জানা যায়।

Open photo

হাসপাতালের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আব্দুল হামিদের যোগাযোগ করা হলে তিনি বলেন, হাসপাতালে সাঁপেকাটা রোগীর ভ্যাকশিন থাকার কথা বলেন।

এ্যাম্বুলেন্সের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ্যাস্বুলেন্সের তেল যে ডিপোতে লোড করে সেখানে ১২ লক্ষাধিক টাকার বাকী হলে ডিপো কর্তৃপক্ষ তেল দেওয়া বন্ধ করার করার কারণে এ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রয়েছে বলে তিনি জানান। হাসপাতালটি বর্তমানে কোনমতে জোড়াতালি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দপ্তরের কার্যক্রম।

সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষেরও নজর নেই বললেই চলে। দেখার কেউই নেই! জরুরী ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারসহ বিভিন্ন রোগের ডাক্তার না দিলে চিকিৎসাসেবা ভেস্তে যাবে বলে গুঞ্জন উঠেছে। সেই সাথে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর দেয়ার জোড়ালো দাবী জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট