1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে প্রধান শিক্ষককে ম্যানেজ করে দিনের পর দিন ক্লাস ফাঁকি দিয়ে গরুর দালালি করতে ব্যাস্ত সহকারী শিক্ষক মওদুদ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন ২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক

ন্যায্য জ্বালানি রূপান্তরে ক্যাবের প্রস্তাবিত নীতি নিয়ে রাজশাহীতে আলোচনা সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমের সঙ্গে ন্যায্য জ্বালানি রূপান্তর বিষয়ে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রস্তাবিত “জ্বালানি রূপান্তর নীতি ২০২৪” নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর আলকার মোড়ে মাইডাস রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মো: জুলফিকার আলী, সভাপতি, ক্যাব যুব সংসদ রাজশাহী।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন গোলাম মোস্তফা মামুন, সাধারণ সম্পাদক, ক্যাব রাজশাহী জেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শামসুল আলম, উপদেষ্টা, ক্যাব বাংলাদেশ। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার খাদেমুল ইসলাম, উপদেষ্টা (অভিযোগ), ক্যাব বাংলাদেশ; কাজি গিয়াস, সভাপতি, ক্যাব রাজশাহী জেলা, সুলতান মাহমুদ সুমন, সিনিয়র ভাইস চেয়ারম্যান, রাজশাহী চেম্বার অব কমার্স; লেখক ও সাহিত্যিক মাহবুব সিদ্দিকী; এবং সিনিয়র সাংবাদিক রেজাউর করিম রাজু।

বক্তারা তাদের আলোচনায় বলেন, জ্বালানি খাতকে টেকসই, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে হলে একটি কার্যকর নীতি গ্রহণ সময়ের দাবি। ক্যাব প্রস্তাবিত “জ্বালানি রূপান্তর নীতি ২০২৪” দেশের সার্বিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জ্বালানি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভায় রাজশাহী প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটি, বাংলাদেশ সাংবাদিক সংস্থা, বরেন্দ্র প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামসহ স্থানীয় ও জাতীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা গণমাধ্যমকে ন্যায্য জ্বালানি রূপান্তর বিষয়ে জনগণকে সচেতন করতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট