1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুঠিয়ায় ভ্যান চালকের লুঙ্গি প্যাচানো লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

পুঠিয়ায় ভ্যান চালকের লুঙ্গি প্যাচানো লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান: রাজশাহীর পুঠিয়া উপজেলায় গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কান্দ্রা এলাকার একটি কলা বাগানে তার লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মারা যাওয়া ভ্যানচালকের নাম মো. সোহেল রানা (২৪)। তার বাড়ি পুঠিয়া উপজেলার জরমডাঙ্গা গ্রামে। বাবার নাম লিলতাব হোসেন।

পুলিশ ও নিহত ভ্যানচালকের বাবা লিলতাব হোসেন জানান, মঙ্গলবার সোহেল সারাদিন ভ্যান চালিয়ে সন্ধ্যার আগে বাড়ি ফেরেন। রাতের খাবার খেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাজারে যান। রাত সাড়ে ৯টায় ফোন করলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। রাতে সোহেল আর বাড়ি ফেরেননি।

কৃষক আব্দুস সালাম জানান,তার নিজস্ব কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত সোহেলের গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এবিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, সকালে স্থানীয় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সোহেলের গলায় গামছা প্যাচানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট