1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিধি বহির্ভূতভাবে সার বিক্রির অভিযোগে এক ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। উপজেলার রিশিকুল ইউনিয়নের নোন্দাপুর মহালেন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  শামসুল ইসলাম সোমবার এ অভিযান পরিচালনা করেন। এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী অভিযুক্ত সার ডিলারকে দণ্ড প্রদান করা হয়।

অভিযানে মোট ৬০ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সার কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে কৃষক পর্যায়ে ন্যায্যমূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।Open photo

অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রসিকিউশন পরিচালনা করেন এবং কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্র নিরাপত্তায় সহযোগিতা প্রদান করে। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, “কৃষকদের অধিকার সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে আছে। কোনোভাবেই সার নিয়ে কারসাজি বা বিধি বহির্ভূত বাণিজ্য বরদাস্ত করা হবে না।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট