1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নলছিটিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উদযাপন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

নলছিটিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উদযাপন

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৬ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি: দা:) ফারহানা ইয়াসমিন। বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) নূসরাত জাহান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সালাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর রহমান, একাডেমিক সুপারভাইজর মো:বদরুল আমীন, নলছিটি সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: বাহউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নলছিটি উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আ: কুদ্দুছ, নলছিটি প্রেসক্লাবের সহ সভাপতি মো: শাহাদাত হোসেন মনু প্রমুখ।

অলোচনা সভায় বক্তা রাসুল (স:) জীবন দর্শন নিয়ে আলোচনা করেন। উপজেলা একাডেমিক সুপারভাইজর মো: বদরুল আমীনের সঞ্চালনায় আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আতিকুর রহমান। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট