1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

রাজশাহীতে খানকা শরিফ ভাংচুরের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলায় আজিজ ভান্ডারীর খানকা শরিফে হামলা করে ভাংচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পরে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে এই ঘটনা ঘটে।

খানকার পীর আজিজুল ইসলাম জানান, প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খানকা শরীফের পক্ষ থেকে তিন দিনের আয়োজন করা হয়। শুক্রবার আয়োজনের প্রথম দিন ছিল। তবে জুম্মার নামাজের পর জামায়াত ও বিএনপির লোকজন স্থানীয় গ্রামবাসীকে উসকে দিয়ে খানকা শরীফে হামলা চালিয়ে খানকা শরীফ ভাংচুর করে বলে অভিযোগ করেন তিনি।

আজিজুল ইসলামের দাবি, পুলিশের অনুমতি নিয়েই তারা আয়োজন করেছিলেন। ওসি সহ পুলিশের উপস্থিতিই খানকা শরীফে হামলা করা হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট