1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: চাঞ্চল্যকর ও আলোচিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আসামি মোঃ মিজানুর রহমান ওরফে মিজান (৪৫) অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছে। র্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ও র্যাব-৪ সিপিসি-৩, মানিকগঞ্জ এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিজানের বাড়ি শিবগঞ্জ উপজেলার আইরামারী বিনোদপুর গ্রামে। ২০১৬ সালে রাজশাহীর বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে আসামি করা হয়। মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করে। রায় ঘোষণার পর থেকেই সে ছদ্মবেশে আত্মগোপনে ছিল এবং দেশের বিভিন্ন স্থানে পলাতক জীবনযাপন করছিল।

্যাব জানায়, আসামিকে ধরতে দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার যৌথ অভিযান চালিয়ে মিজানকে গ্রেফতার করা সম্ভব হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মিজানকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট