1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত বিদায় অনুষ্ঠানে কাঁদালেন সবাইকে,  খুলনার তরুণ কন্টেন্ট ক্রিয়েটর আমির হামজার হৃদয়স্পর্শী বক্তব্য সেই ৩৯ শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষার পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়ে

গোদাগাড়ীতে স্কুলছাত্রী অপহরণকারী মূলহোতাসহ ২ জন গ্রেফতার, ভিকটিম উদ্ধার করেছে র‍্যাব-৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রী অপহরণের মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব-৫। ঢাকার দক্ষিণখান থানার আশকোনা তালুকদারপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

্যাব-৫ জানায়,  ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ১টা ৩০ মিনিটের দিকে র্যাব-৫, সিপিএসসি ও র্যাব-১, সিপিসি-২ এর একটি যৌথ দল বিশেষ অভিযান চালিয়ে মূল আসামি মোঃ হামিম (২২) ও তার পিতা মোঃ তাজু শেখ (৬৫)-কে গ্রেফতার করে। দু’জনেই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আমতলা গ্রামের বাসিন্দা।

ঘটনার সূত্র ভিকটিম চর নওশেরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। অভিযোগ রয়েছে, বিবাহিত হওয়া সত্ত্বেও আসামি হামিম দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে উত্যক্ত করে আসছিল এবং বিয়ের প্রলোভন দিত। ১৭ আগস্ট সকাল ১১টার দিকে ছাত্রীটি স্কুলে যাওয়ার পথে চায়পাড়া গ্রামের পাকা রাস্তায় পৌঁছালে মূলহোতা হামিম তার সহযোগীদের সহায়তায় জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত ও নজরদারি শুরু করে।

্যাবের সফল অভিযান পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার দক্ষিণখানে অভিযান চালিয়ে র্যাব অপহৃত ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার হওয়া ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে র্যাব প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাসী, অপহরণকারী, মাদক ব্যবসায়ীসহ সব ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট