1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধিঃ গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য এই প্রতিপাদ্যে রাজশাহী বাগমারায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল পাঁচ’টায় বাগমারা উপজেলা বিএনপির উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় উপজেলা সদর ভবানীগঞ্জ আলু হাটিতে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া। প্রধান বক্তা ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। বিশেষ বক্তা ছিলেন, রাজশাহী জেলা মহিলা দলের সভানেত্রী এ্যাড. শামসাদ বেগম মিতালী। বিশেষ অতিথি ছিলেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, আমজাদ হোসেন, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আলী, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন আলী, গনিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার খাঁ, ঝিকরা ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফোর রহমান, মাডিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম আলী, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন, গনিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ঝিকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক মাস্টার, নরদাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন মহুরি।

স্মরণকালের এই বর্নাঢ্য শোভা যাত্রায় ১৬ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভার হাজার হাজার নেতা কর্মী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মালেক এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিক।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট