1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রাজশাহীর আলোচিত বহিষ্কৃত এসআই মাহবুবের ২ দিন রিমান্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বহিষ্কৃত এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসানকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বোয়ালিয়া থানার একটি চাঁদাবাজির মামলায় তাকে ভার্চুয়াল আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাষ্ট্র পক্ষের আইনজীবী ৫ দিনের রিমান্ড আবেদন করে। পরে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।।

জানা যায়, নগরের গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী, সাংবাদিকের পিতা মাসুদ রানা সরকারের করা মামলায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে হাসানের বিরুদ্ধে। এই মামলাতেই তাকে ২ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

মামলার বাদী মাসুদ রানা সরকার বলেন, আমি সঠিক বিচার পাওয়ার আশাবাদী। শুধু হাসান নয়, ভিডিও ফুটেজ দেখে হাসানের সাথে যারা এই অপরাধে জড়িত, তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৈনিক প্রতিদিনের কাগজের রাজশাহী ব্যুর‌্যো প্রধান সাংবাদিক রাজীব আলী বলেন, সময় পাল্টে গেছে, হাসানের ত্রাসের রাজত্ব জুলাই আন্দোলনের পর ভেঙে চুরমার হয়ে গেছে। হাসানের ভয়ের সাম্রাজ্য থেকে মানুষ মুক্তি পেয়েছে। হাসান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়-ভীতি ও হয়রানির সহ একাধিক মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। এখন সময় এসেছে আইনের শাসন প্রতিষ্ঠার। আমরা বিশ্বাস করি, সত্যিকারের বিচার হলে মানুষ ন্যায়বিচার পাবে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা হজের মোড় এলাকায় নিজস্ব বাসা থেকে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট