1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে ওএমএস কার্যক্রমের আওতায় স্বল্পমূল্যে আটা বিক্রি  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

নওগাঁর আত্রাইয়ে ওএমএস কার্যক্রমের আওতায় স্বল্পমূল্যে আটা বিক্রি 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহম্মেদ, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে সরকার কতৃক পরিচালিত উপজেলা পর্যায়ে  ওএমএস এ আটা বিক্রয় কার্যক্রম চালু করেছে। এই কার্যক্রমের আওতায় স্বল্পমূল্যে আটা বিক্রি করছে। প্রতি কেজি খোলা আটা ২৪ টাকায় বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা দিনে সর্বোচ্চ পাঁচ কেজি আটা কিনতে পারবেন।

উপজেলায় সেপ্টেম্বর প্রতি কর্ম দিবসে দুইটি ডিলার ও একটি সাফ ডিলারের মাধ্যেম ১ মে. টন আটা বিক্রি করা হচ্ছে। মেসার্স মারইয়াম ট্রেডার্স, ডিলার মো.মাহবুব করিম প্রতিদিন ১০০ জন মানুষের মাঝে ৫কেজি করে খোলা আটা ২৪ টাকা দরে ১২০ টাকায় বিক্রি করছে।

সরেজমিনে বৃহস্পতিবার সকালে উপজেলার সাহেবগঞ্জ বাজারে ওএমএস আটা বিক্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায় মানুষের দীর্ঘ লাইন।১০০ জনের বেশি বরাদ্দ না থাকায় অনেকে আটা না পেয়ে মন খারাপ করে চলে যাচ্ছে।  আটা নিতে আসা আয়েশা বিবি বলেন,আমি খুব সকালে লাইনে দাঁড়িয়েছি।তখন ই ৫০ জনের উপরে মানুষ ছিল।বেলা বাড়ার সাথে সাথে মানুষ ও বাড়ছে।আমি আটা পেয়ে খুব খশি।

চলমান ওএসএম আটা বিক্রয় কার্যক্রমে দায়িত্বে থাকা উপজেলা উপ- খাদ্য পরিদর্শক মো.নুরুল ইসলাম বলেন,চাহিদার তুলনায় ১০০ জনের জন্য বরাদ্দ আটা খুব কম।আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চেষ্টা করবো বরাদ্দ বাড়াতে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট