1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে প্রধান শিক্ষককে ম্যানেজ করে দিনের পর দিন ক্লাস ফাঁকি দিয়ে গরুর দালালি করতে ব্যাস্ত সহকারী শিক্ষক মওদুদ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন ২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক

আমেরিকান প্রবাসীর উদ্যোগে বাঘায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, বৃক্ষরোপণ-বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও ফলজ-ভেষজ বৃক্ষের চারা রোপন-বিতরণ করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাজশাহী-৬(চারগাট-বাঘা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী- উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা,সাবেক ছাত্র নেতা বিশিষ্ট সমাজ সেবক,আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর উদ্যোগে এর আয়োজন করা হয়। বিকাল সোয়া ৫ টায় চন্ডিপুর বাজার সংলগ্ন মিঠুর নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা শেষে জনগনের মধ্যে ফলজ-ভেষজ বৃক্ষের পাঁচ শতাধিক চারা বিতরণ করা হয়। এর আগে চন্ডিপুর বাজার মসজিদ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়।

আলোচনা সভায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি তথা জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারুন্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনায় জনকল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাবাজ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ সভাপতি জাহিদ হাসান।

উপজেলা যুবদলের নেতা বজলুর রহমানের সঞ্চালনায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন-,মিঠুর পিতা (আবসরপ্রাপ্ত সেনা অফিসার) হামিদুল ইসলাম ওরফে হায়দার আলী,বিএনপির প্রবীণ নেতা আব্দুল লতিফ মিঞা, ছাত্র দলের নেতা ফারহান মাসুম, ফাহিম(অর্ক),যুবলের ওয়ার্ড নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ। উপস্থিত ছিলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয়রা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট