1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৭৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৭৩ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের  ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের  আয়োজনে নজিপুর  পাবলিক মাঠ থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিজয় র‌্যালি শেষে পাবলিক মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ -২ আসনের সাবেক সংসদ সদস্য মো.সামসুজ্জোহা খান জোহা, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন  নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি।

উপজেলা বিএনপির  সভাপতি মো.মোকসেদুল হক সিরি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  নূর ই আলম মিঠু এবং খাইরুল আলম গোল্ডেন। উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক  আব্দুল্লাহ আল ফারুকের এর সঞ্চালনায়  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.নজরুল ইসলাম ও মো.রমজান আলী সরদার,পৌর বিএনপির সভাপতি মো.মামুন হোসেন,সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন,সাংগঠনিক সম্পাদক এ.জেড মিজান ও মো.আব্দুল্লাহ আল মাসুম।

এ সময় আরও উপস্থিত ছিলেন,  উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা,নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাবিবুর রহমান মিন্টু,  শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক সাগর হোসেন,  উপজেলা ও পৌর  বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। উক্ত আলোচনা সভায় বক্তারা দলের গৌরবময়,ইতিহাস ঐতিহ্য, সংগ্রাম সাফল্য ও বিগত ১৭ বছরের নির্যাতন কথা বলেন ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট