1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজেস্ব প্রতিনিধি, বাগমারা: জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাগমারায় উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ আলুহাটা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে আলু হাটাতেই এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাষ্টার আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।

অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাষ্টার মোশারফ হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, বিএনপি’র নেতা অধ্যাপক এনামুল হক, আলাউদ্দীন প্রামানিক, মাষ্টার ইউসুফ আলী, সালাম পারভেজ, শাহীন রেজা, জিল্লুর রহমান, আকতারুল আলম, ছমির উদ্দীন, সাইফুল ইসলাম, শাহানুর রহমান, রফিকুল ইসলাম, রাশেদুল হক ফিরোজ, রনি, জহুরুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বকুল সরদার, মহিলা দল নেত্রী প্রভাষক রিনা ইসলাম, প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট