1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর রাণীনগরের মিরাট হতে গুমারদহ ব্রীজ পর্যন্ত সড়কের বেহাল দশা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

নওগাঁর রাণীনগরের মিরাট হতে গুমারদহ ব্রীজ পর্যন্ত সড়কের বেহাল দশা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার মিরাট হতে গুমারদহ পর্যন্ত সড়কের অবস্থা বর্তমানে চরম বেহাল হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কটি প্রতিদিন শত শত মানুষ ব্যবহার করলেও বছরের পর বছর সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে পুরো রাস্তা।ফলে যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে মারাত্মক ভোগান্তি।

স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে এ সড়কের সংস্কার কাজ হয়নি। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তায় বড় বড় গর্তে পানি জমে ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চালকরা অভিযোগ করেন, খানাখন্দের কারণে যানবাহনের গতি কমাতে হয়,ফলে সময় বেশি লাগে এবং অতিরিক্ত জ্বালানি খরচ হয়। এতে পরিবহন ব্যয়ও বাড়ছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল জানান,রাণীনগরের মিরাট হতে গুমারদও পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কার করা জরুরি। নইলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হবে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট