1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশস্থল পরিদর্শন করলেন সাবেক এমপি শাহজাহান মিঞা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশস্থল পরিদর্শন করলেন সাবেক এমপি শাহজাহান মিঞা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

#আব্দুল বাতেন, শিবগঞ্জ প্রতিনিধি ॥  বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি সফল করতে সমাবেশস্থল শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠ পরিদর্শন করেছেন শিবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মোহাঃ শাহজাহান মিঞা। আগামীকালকের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় বৃক্ষরোপণ, বিকাল ৪টায় প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যা ৭টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পরিদর্শন শেষে অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এসময় তিনি স্থানীয় নেতৃবৃন্দকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর কবির জুয়েল, অধ্যাপক মোঃ সাইদুর রহমান, সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট