1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে প্রধান শিক্ষককে ম্যানেজ করে দিনের পর দিন ক্লাস ফাঁকি দিয়ে গরুর দালালি করতে ব্যাস্ত সহকারী শিক্ষক মওদুদ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন ২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক

তাহেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, বাগমারা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায়ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় তাহেরপুর পৌর শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নঈম সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম বাবু। এছাড়াও বক্তব্য প্রদান করেন, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “বিএনপি সব সময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ।” তারা আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।” এ সময় নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রচলিত নিয়মেই নির্বাচন আয়োজনের জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।

সমাবেশ শেষে বের হওয়া আনন্দ র্যালিতে শত শত নেতাকর্মীদের রঙিন ফেস্টুন, ব্যানার ও পোস্টারে র্যালি প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে  পৌরসভার প্রাণকেন্দ্র হরিতলার মোড়ে এসে মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচি শুধু আনন্দের নয়, বরং ভবিষ্যতে দেশে আবারও গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে নতুন উদ্দীপনা যোগ করবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট