1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রাকসুর ২৩ পদের মনোনয়নপত্র নিলেন ৩১৮ জন, সময় বাড়লো মনোনয়নপত্র বিতরণের

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে ৩১৮ জন শিক্ষার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল সংসদের নির্বাচনেও শিক্ষার্থীদের ব্যাপক সাড়া মিলেছে, যেখানে প্রায় ৫৮৩ জন প্রার্থী বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র তুলেছেন। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা ও রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান এসব তথ্য জানান।

এদিকে,রাকসু নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী  মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল বিষয় টি নিশ্চিত করে জানান, গতকালের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মনোনয়নপত্র বিতরণের সময় ও আগামীকাল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত তালিকা অনুযায়ী অন্যান্য কার্যক্রম যথাসময়েই চলবে।

উল্লেখ্য, এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। তফসিল অনুযায়ী ১৭ আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ শুরুর কথা ছিল। কিন্তু তার আগের রাতে তা স্থগিত করা হয়। পরে নতুন তফসিলে ২৪ থেকে ২৬ আগস্ট মনোনয়নপত্র বিতরণের সময় নির্ধারণ করা হয়। তবে ২৬ আগস্টের জরুরি বৈঠকে সময় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট