1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

ধানের শীষে ভোট চেয়ে শিবগঞ্জে বিএনপির গণসংযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাতেন: শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) ৩০আগস্ট ২০২৫ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে শিবগঞ্জ পৌরসভায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শিবগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের পিঠালি তলা গ্রামে এ গণসংযোগ করেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. শাহজাহান মিঞা’র পক্ষে শিবগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব মো. সফিকুল ইসলাম।

গণসংযোগে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোর্তজা ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ডলার পৌর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য শরিফ মোড়ল পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রানা,সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান সুমন পৌর বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ এ সময় নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন।

তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট