1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরে পদ্মা নদীতে ডুবে কিশোরের মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

নাটোরে পদ্মা নদীতে ডুবে কিশোরের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাটোর সংবাদদাতা : জেলার লালপুরে পদ্মা নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু  হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার তিলকপুর বালুরঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত আকাশ আলী (১৫) লালপুর উপজেলার তিলকপুর গ্রামের শাহিনের আলমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. রজব আলী জানান, আকাশ এবং তার বন্ধুরা নদীর তীরে ফুটবল খেলছিল। এক পর্যায়ে  বেলা সাড়ে ১১টার দিকে বল নদীতে পড়ে গেলে তা তুলতে গিয়ে আকাশ পানিতে ডুবে যায়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনজুর রহমান।

লালপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট