1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
র‌্যাব-৫ এর অভিযানে দুর্গাপুরে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

র‌্যাব-৫ এর অভিযানে দুর্গাপুরে হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে হত্যা মামলার আসামি ওয়াজেদ আলীকে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। শুক্রবার (২৯ আগস্ট) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এ তথ্য নিশ্চিত করে।

গ্রেফতারকৃতরা হলেন, জিয়াউর রহমান (৪৬), জয়নাল হক (৫৩) ও নজরুল ইসলাম (৬০)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোজা অনন্তকান্দী গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৫ জানায়, চলতি বছরের ১৪ মে ওই গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। পরদিন থানায় হত্যা মামলা হয়, যেখানে ওয়াজেদ আলীকে আসামি করা হয়েছিল। পরে তিনি গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন। এরপর গত ১০ আগস্ট দুপুরে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলে পানবরজে কাজ করছিলেন। এসময় গ্রামের প্রায় ৩০-৩৫ জন লাঠি, রড, হাঁসুয়া ও রামদা দিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী নতুন করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে তিনজনের সম্পৃক্ততা প্রমাণিত হলে র‌্যাব-৫ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট