1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাজশাহীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৭৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে সামিউল আলিম জয় (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ৯টার দিকে দুর্গাপুর উপজেলার কুহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার (২৫ আগস্ট) র‍্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার সামিউল আলিম জয় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।Open photo

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সাল থেকে ভুক্তভোগী তরুণীর পরিবার ও সামিউলের পরিবার একই বাড়িতে পাশাপাশি ইউনিটে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। এ সুযোগে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক চলাকালে গত ১৫ জুন বিকেলে ভুক্তভোগীর বাড়িতে একা থাকার সুযোগে জয় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে বিভিন্ন স্থানে নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে এবং ভুক্তভোগীর বাড়িতে গত ১২ আগস্ট পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেন তিনি। পরে বিয়েতে অস্বীকৃতি জানালে মানসিকভাবে ভেঙে পড়েন ভুক্তভোগী তরুণী।

এ ঘটনায় তার মা বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‍্যাবও ছায়াতদন্ত শুরু করে। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে র‍্যাব-৫ এর সিপিএসসি দলের সদস্যরা দুর্গাপুর থেকে জয়কে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট