1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ধোবাউড়ায় ১৪ দিনের শিশুকে ৪০ হাজার টাকায় বিক্রি; উদ্ধার করলেন ইউএনও

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া সদর সুতিয়া নদীরপাড় এলাকায় বৃহস্পতিবার (২১ আগষ্ট) সন্ধ্যায় হাওলাত টাকা পরিশোধ করতে ১৪ দিনের শিশুকে অন্যত্র ৪০ হাজার টাকায় বিক্রি করেন দাদী। স্থানীয়রা বিষয়টি মানতে না পেরে গোপনে প্রশাসনের নজরে আনেন। তাৎক্ষনিক শিশুটি উদ্ধারে তৎপরতা শুরু করে উপজেলা প্রশাসন।।

সরে জমিনে শিশুটির মা ও স্থানিয় সূত্রে জানা যায়, সদর দর্শা গ্রামের রমজান আলীর ছেলে বাচ্চুর কাছে দু সম্পর্কের বোনজামাই ৪০ হাজার টাকা পায়। সাংসারিক অসচ্ছলতার কারণে টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়। গত ১৪ দিন আগে তাদের সংসারে একটি পুত্রসন্তান জন্ম নেয়। সম্প্রতি শিশুটির দাদী নুরজাহান শিশুটি বিক্রি করে পুতের দেনা দেয়ার পরিকল্পনা করে বিক্রি করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা প্রশাসনের সহায়তা নিয়ে তাৎক্ষনিক উদ্ধার করেন।

শিশুটির বাবা বলেন , পাওনা টাকা দিতারিনা জোড়পূর্বক আমার বাচ্চাটি বিক্রি করে টাকা নিতাছে। শিশুটির মা চম্পা আক্তার  বলেন, দিতামনা বাচ্চাটি কোলতে কাইড়া নিছে শাশুরী। শিশুটির দাদী নূরজাহান বলেন, বিক্রি করতাছিনা পালক দিতাছি। টাকার বিষয়টি অস্বীকার করেন।

এ ব্যাপারে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন বলেন, সদরের দর্শা গ্রামে একটি ছেলে শিশু বিক্রি করেছে বলে জাতে পারি। তাৎক্ষনিক শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে দিয়ে খাবারের জন্য ৫ হাজর টাকা নগদ দেয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট