1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

রাজশাহীতে র‍্যাব-৫ এর অভিযানে নকল টাকা চক্রের মূলহোতা গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৯০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে নকল টাকা চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব-৫। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাল নোটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম মোঃ শহিদুল ইসলাম (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার হাট বাকইল গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে টাকার বান্ডিলের মাঝে নকল নোট মিশিয়ে আসছিল। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি’র গোয়েন্দা দল চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে হাতেনাতে আটক করে। অভিযানে শহিদুল ইসলামের কাছ থেকে নগদ ৯,০০০ টাকা উদ্ধার করা হয়, যার মধ্যে ৫,০০০ টাকার নোট জাল বলে প্রমাণিত হয়।Open photo

এছাড়াও একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে একটি চোরাচালান সিন্ডিকেটের মূলহোতা হিসেবে নকল টাকা প্রস্তুত ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত ছিলেন।

্যাব-৫ জানিয়েছে, আটক শহিদুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ অভিযানের মাধ্যমে জনস্বার্থে প্রতারণামূলক নকল টাকা চক্রের বড় ধরনের কার্যক্রম ভেস্তে দিয়েছে র্যাব-৫।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট