1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে র‌্যাব-৫ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পলিথিন জব্দ, জরিমানা আদায় - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাজশাহীতে র‌্যাব-৫ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পলিথিন জব্দ, জরিমানা আদায়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, ব্যবহার ও উৎপাদন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৫ এবং পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৮ আগস্ট) নগরীর হড়গ্রাম বাজার, হরিয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক তাছমিনা খাতুন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক নীল রতন সরকার। নিরাপত্তা ও সহায়তায় ছিলেন র‌্যাব-৫ এর বিশেষ দল। অভিযানকালে ৪টি দোকান থেকে ২ হাজার ৯৯০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ এবং একটি কারখানা থেকে ৬২ বস্তা পলিদানা জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট দোকান মালিক ও কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।

কর্মকর্তারা জানান, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এ ধরনের অবৈধ পলিথিন ব্যবহার ও উৎপাদনের বিরুদ্ধে র‌্যাব-৫ ও পরিবেশ অধিদপ্তরের এ যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট