1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ’২৫ এর উদ্বোধন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ’২৫ এর উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে র‌্যালি,মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগষ্ট’২৫) জাতীয় মৎস্য সপ্তাহ কমিটি এর আয়োজন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি”।

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় বক্তারা বলেন,খাল-বিল,নদী-নালা কমে যাওয়ায় দেশি মাছ হারিয়ে যাচ্ছে। অন্যদিকে যেসব নদী নালা আছে সেগুলো প্লাস্টিকসহ নানান বর্জ্যে দুষিত হচ্ছে। এতে নিরাপদ মাছ চাষ বিঘ্নিত হচ্ছে। মাছ চাষে সরকারি সুবিধা বঞ্চিত না হন,সভায় এমন দাবি করেন প্রান্তিক মৎস্য চাষীরা।

প্রধান অতিথির বক্তব্যকালে উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,প্রাকৃতিক কারণেই বাংলাদেশ মাছ চাষে উপযোগী। ইলিশ উৎপাদনেও বাংলাদেশ প্রথম। কিন্ত ব্যক্তি স্বার্থে নিষিদ্ধ চায়না দুয়ারির জালে রেণু পোনা মাছ ধরে সেই অর্জনকে ব্যহত করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উজেলা মৎস্য অফিসার তহুরা হক। স্বাগত বক্তব্যকালে তিনি জানান,উপজেলায় ২হাজারের উপরে পুুকুর আছে,মৎস্য খামারি আছে ৩ হাজারের বেশি। তাদেরকে, হাঁস-মুরগির বিষ্টা ও গরুর গোবর ব্যবহার না করার আহ্বান জানান ।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, জাতীয়তাবাদী জেলা মৎস্য জীবি দলের সাধারন সম্পাদক মামুন আল হক,মৎস্য চাষী নয়ন কুমার ও রাকিবুল ইসলাম।

আলোচনা সভা শেষে সফল মাছ চাষীর স্বীকৃতিস্বরুপ – নয়ন কুমার ও রাকিবুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এর আগে র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে পুকুরে ১৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান,প্রাণীসম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম, সমাজ সেবা অফিসার মাসুদ রানা,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মনিরুল ইসলামসহ আলপনা ইয়াসমিন ও মৎস্যজীবিরা।

মৎস্য অফিসার জানান,এ ছাড়াও সপ্তাহব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে- মৎস্যচাষী,জেলে ও মৎস্যজীবিদের নিয়ে মতবিনিময় সভা,জনবহুলস্থানে মৎস্য বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন,স্কুলে মৎস্য বিষয়ে রচনা প্রতিযোগিতা, মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক কর্মশালা,মৎস্য চাষীর পুকুরের মাটি,পানির ভৌত-রাসায়নিক গুণাগুন পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদনে ক্যাম্পেইন এবং সমাপনী দিনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট