1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত 

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজেস্ব প্রতিনিধি, বাগমারা: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।  পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, উপাধাক্ষ আব্দুস সোবাহান, সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, এনসিপির আহ্বায়ক আলী মুর্তজা,  বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ,  সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মৎস্যচাষী ও মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপি বিভিন্ন কর্যক্রম হাতে নেয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট